
চিকিৎসায় গাফিলতির অভিযোগ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দ্রুত দুর্গাপুর পুরনিগমের নির্বাচন ঘোষণার দাবিতে, মূল্যবৃদ্ধি, বিভাজনের রাজনীতি, বুলডোজার নীতির বিরোধিতা এবং বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ না দেওয়ার দাবি জানিয়ে রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করল সিপিএম। দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোটারী থেকে শুরু হওয়া মিছিল মামরা বাজার পর্যন্ত যায়। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। তাঁর অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি কেন্দ্রীয় সরকার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিরোধী কণ্ঠস্বর দমনের চেষ্টা করে, তবে সাধারণ মানুষ তার গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলবে।
আরও পড়ুন: আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে
আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্পের সমীক্ষার দায়িত্ব পেল ‘রাইটস’
যন্তর মন্তরে চলা আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সবার আছে। সংখ্যাগরিষ্ঠতার অহঙ্কারে যদি কেন্দ্র রাষ্ট্রশক্তি ব্যবহার করে, তাহলে মানুষও পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। আর নিট পরীক্ষার প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটলে ভবিষ্যতে দেশের স্বাস্থ্যব্যবস্থার উপরও তার নেতিবাচক প্রভাব পড়বে। কারণ, অযোগ্য ডাক্তার তৈরি হবে।”
মিছিলকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য গোটা এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়।

