WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ আগস্ট: বিদ্যুৎ ব্যবহারে নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল (H.S.)-এ বিশেষ কর্মশালার আয়োজন করল WBSEDCL, Durgapur Division। ‘Community Awareness on Electrical Safety’ শীর্ষক এই কর্মশালায় নবম ও দশম শ্রেণির প্রায় ৩০০ জন পড়ুয়া অংশ নেয়।

অনুষ্ঠানের সূচনা করেন WBSEDCL-এর Sr. Manager (Electric) অরিন্দম মণ্ডল। দৈনন্দিন জীবনে নিরাপদে বিদ্যুৎ ব্যবহার, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের সময় সতর্কতা এবং অসাবধানতায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। পাশাপাশি নিজেরা নিরাপদ থাকার সঙ্গে পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করার বার্তা দেওয়া হয়।

প্রায় দেড় ঘণ্টার কর্মশালায় WBSEDCL-এর অ্যাডিশনাল S.E., Corporate Safety তথাগত বর্মন PPT-এর মাধ্যমে বিদ্যুৎ নিরাপত্তার বিভিন্ন দিক সহজভাবে তুলে ধরেন। বাড়ি ও স্কুলের wiring, সঠিক capacity-র তার ব্যবহার, earthing, MCB ও fuse-এর গুরুত্ব এবং electrical leakage থেকে সুরক্ষার উপায় নিয়ে আলোচনা হয়।

ছেঁড়া বা খোলা তারে হাত না দেওয়া, ভেজা হাতে switch বা electrical appliance না ধরা এবং জল জমা জায়গায় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। তার বা যন্ত্র অস্বাভাবিক গরম হওয়া, spark, পোড়া গন্ধ বা বারবার MCB trip করার মতো ঘটনা দেখা গেলে নিজেরা মেরামত না করে প্রশিক্ষিত electrical personnel-এর সাহায্য নেওয়ার কথাও বলা হয়।

আরও পড়ুন: দুর্গাপুরে দুই সিভিক পুলিশ ভাইয়ের দাদাগিরি! রড দিয়ে মারধরের অভিযোগ প্রতিবেশীকে 

সিন্দুক তুলে নিয়ে চম্পট, দুর্গাপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি

বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা শেখানো হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে আক্রান্ত ব্যক্তিকে সরাসরি হাতে স্পর্শ করা উচিত নয় বলে পড়ুয়াদের জানানো হয়। পাশাপাশি বিদ্যুতের খুঁটি, overhead wire, transformer এবং অন্যান্য electrical installation-এর কাছাকাছি নিরাপদ দূরত্ব বজায় রাখার গুরুত্বও বোঝানো হয়।

শেষে পড়ুয়াদের মধ্যে বিদ্যুৎ নিরাপত্তা নিয়ে প্রশ্নোত্তর পর্ব হয়। সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়। প্রধান শিক্ষক ড. কলিমুল হক WBSEDCL-এর আধিকারিকদের এই কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তাঁর কথায়, পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের নিরাপদ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও জরুরি। এই ধরনের কর্মশালা সেই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)