
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ আগস্ট: জাতীয় ক্রীড়া দিবস ২০২৬-কে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে হতে চলেছে বড় মাপের Sports Mahotsav। National Sports Day Celebration Committee – Durgapur 2026-এর উদ্যোগে এই আয়োজনে শহরের বিভিন্ন Sports Association, Club, Academy, School, College, Institution, Gym, Coach, Referee, Officials এবং Sportspersons যুক্ত হচ্ছেন। সহযোগিতায় রয়েছে Paschim Bardhaman District Physical Culture Association।
২২ আগস্ট দুপুর ২টায় Sidhu Kanhu Stadium-এ ক্রীড়ামন্ত্রী Dr. Indranil Khan-এর উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর শহরজুড়ে বের হবে Sports Bike & Car Rally। আয়োজকদের দাবি, র্যালিতে প্রায় ১,০০০টি Sports Bike-সহ বিভিন্ন যানবাহন এবং Sports Bus থাকবে।
জাতীয় ক্রীড়া দিবসের দিন সকাল ৭টায় Sidhu Kanhu Stadium থেকে Shaheed Bhagat Singh Stadium পর্যন্ত হবে Grand Sports Rally। এতে প্রায় ৩,০০০ থেকে ৪,০০০ শিশু-কিশোর, খেলোয়াড়, কোচ, রেফারি, স্কুল-কলেজ, জিম ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেবেন। শুধু হাঁটা নয়, বিভিন্ন Sports Activities ও Demonstration-এর মাধ্যমে র্যালিতে অংশ নেবেন খেলোয়াড়রা।
র্যালির পর সকাল ৯টায় Shaheed Bhagat Singh Stadium-এ হবে মূল Grand National Sports Day Celebration। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান, Athlete Torch Relay, March Past, Parade, NCC ও School Band-এর অংশগ্রহণ থাকবে। বিভিন্ন খেলাধুলার Demonstration, সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী নৃত্য, Women in Sports কর্মসূচি এবং Sports Exhibition-ও থাকবে।
প্রায় ২০০ জন National, International ও State-level Sportsperson, Veteran Player, Coach, Referee ও Organiser-কে সম্মানিত করা হবে। দেওয়া হবে Achiever Award Durgapur, Excellency Award Durgapur, Lifetime Achievement Award Durgapur এবং Major Dhyan Chand Award Durgapur।
এছাড়াও থাকবে প্রায় ৪০-৪৫টি Sports Tent/Stall। আয়োজকদের আশা, পুরো অনুষ্ঠানে প্রায় ৫,০০০-৬,০০০ শিশু, তরুণ খেলোয়াড় ও Sports Enthusiasts অংশ নেবেন। বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত ২০০-রও বেশি মহিলা Sports Participants-ও বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।
আয়োজকদের মূল লক্ষ্য, দুর্গাপুরের শিশু ও তরুণদের মাঠমুখী করা, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং শহরের সমস্ত Sports Association, Club, Academy, School, Gym, Coach, Referee ও Sportsperson-কে একই মঞ্চে আনা।
National Sports Day Celebration Committee – Durgapur 2026-এর আহ্বায়ক সীমা দত্ত চট্টোপাধ্যায়ের কথায়, জাতীয় ক্রীড়া দিবসকে শুধু এক দিনের অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতি বছর দুর্গাপুরে বৃহৎ Sports Mahotsav করার পরিকল্পনা রয়েছে। দুর্গাপুরকে শিল্পনগরীর পাশাপাশি দেশের একটি গুরুত্বপূর্ণ Sports City হিসেবে গড়ে তোলাই তাঁদের স্বপ্ন।
আরও পড়ুন: দুর্গাপুরে দুই সিভিক পুলিশ ভাইয়ের দাদাগিরি! রড দিয়ে মারধরের অভিযোগ প্রতিবেশীকে
সিন্দুক তুলে নিয়ে চম্পট, দুর্গাপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

