দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ অক্টোবর: দুর্গাপুজোয় দুর্গাপুর মহকুমায় বেপরোয়া গতির বলি হয়েছিলেন প্রায় ১২ জন। কালীপুজোয় যাতে সেই পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে বিশেষ সচেতনতা কর্মসূচী। মঙ্গলবার দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সিটি সেন্টার পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার। উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক চিন্ময় মণ্ডল এবং সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক অনন্ত রায়।
একই সঙ্গে পানাগড় বাজার এলাকাতেও পদযাত্রার মাধ্যমে পথচলতি মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হয়। পুজোর সময় ট্রাফিক অনেক বাড়ে রাস্তায়। সেকথা মাথায় রেখে গাড়ি ও বাইক চালকদের বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ট্রাফিক পুলিশ জানিয়েছে, উৎসব মরসুমে দ্রুত গতিতে গাড়ি না চালানো, হেলমেট ছাড়া বাইক না চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন: বেনাচিতিতে পর পর তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


