দুর্গাপুর দর্পণ, পানাগড়, ২৫ অক্টোবর: ১৯ নম্বর জাতীয় সড়কে পানাগড় বাইপাশে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার ভোরে বিহারের জামুই থেকে কলকাতা গামী টুরিস্ট বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে সামনে থাকা কয়লা বোঝাই ট্রাকে। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। জখম হন অন্তত ১০ জন যাত্রী। তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসের ধাক্কায় ট্রাকটি-ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার জেরে যানজট হয় জাতীয় সড়কে।
যাত্রীদের অভিযোগ, বাস চালকের ভুলেই এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রাপথে মাঝে মাঝেই তিনি এমনভাবে বাস চালাচ্ছিলেন, যাত্রীদের কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়ছিলেন। ভয়ে অনেকে ঘুমোতেও পারেননি। পানাগড় বাইপাশে পৌঁছে বাস চালক নিয়ন্ত্রণ হারান। এরপরেই বাসটি সামনে থাকা একটি ট্রাকে সরাসরি ধাক্কা মারে। পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: বেনাচিতিতে পর পর তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


