WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ অক্টোবর: শীতের মরসুমে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে চালু হল নতুন উড়ান সূচি। ২৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে ২০২৬-২৭ সালের শীতকালীন সূচি, যা ২০২৭ সালের মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত বহাল থাকার কথা। বিমানবন্দর কর্তৃপক্ষের প্রকাশিত সূচি অনুযায়ী, এই মরসুমে বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি, চেন্নাই ও মুম্বইয়ের সঙ্গে বিমান যোগাযোগ থাকছে। এর মধ্যে দিল্লিগামী একটি অতিরিক্ত উড়ানও যুক্ত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর বেঙ্গালুরু ও হায়দরাবাদগামী দৈনিক উড়ান আগের মতোই চলবে। বেঙ্গালুরুগামী 6E 0508 নম্বরের বিমান প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে অন্ডাল থেকে ছাড়বে। হায়দরাবাদগামী 6E 0918 নম্বরের উড়ান ছাড়বে সকাল ১১টা ২৫ মিনিটে। দিল্লিগামী 6E 2266 নম্বরের বিমান প্রতিদিন বিকেল ৪টে ১৫ মিনিটে ছাড়বে।

পাশাপাশি, প্রতি বৃহস্পতিবার দিল্লির জন্য অতিরিক্ত 6E 6175 নম্বরের উড়ান চালানো হবে। এই পরিষেবা ২৯ অক্টোবর ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৭ পর্যন্ত চালু থাকার কথা। ওই বিমান ছাড়বে দুপুর ১টা ৫ মিনিটে। চেন্নাই ও মুম্বইয়ের সঙ্গে বিমান যোগাযোগ থাকবে সপ্তাহে চার দিন করে। চেন্নাইগামী 6E 0244 নম্বরের বিমান সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার দুপুর ২টো ৩৫ মিনিটে ছাড়বে। একই চার দিন মুম্বইগামী 6E 5241 নম্বরের বিমান ছাড়বে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

অন্ডাল থেকে কোন বিমান কখন ছাড়বে?

গন্তব্য উড়ান নম্বর দিন অন্ডাল থেকে ছাড়ার সময়
বেঙ্গালুরু 6E 0508 প্রতিদিন সকাল ৮:১৫
হায়দরাবাদ 6E 0918 প্রতিদিন সকাল ১১:২৫
দিল্লি 6E 6175 (অতিরিক্ত উড়ান) প্রতি বৃহস্পতিবার দুপুর ১:০৫
চেন্নাই 6E 0244 সোম, বুধ, শুক্র ও রবিবার দুপুর ২:৩৫
দিল্লি 6E 2266 প্রতিদিন বিকেল ৪:১৫
মুম্বই 6E 5241 সোম, বুধ, শুক্র ও রবিবার সন্ধ্যা ৭:৪০

সূচির মেয়াদ: ২৫ অক্টোবর ২০২৬ থেকে মার্চ ২০২৭-এর শেষ সপ্তাহ পর্যন্ত। দিল্লির অতিরিক্ত উড়ানটি ২৯ অক্টোবর ২০২৬ থেকে ২৫ মার্চ ২০২৭ পর্যন্ত চালানোর কথা। যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছে সময়সূচি যাচাই করে নিন।

আরও পড়ুন: বেনাচিতিতে পর পর তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)