দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: না খেয়ে নয়, ‘ডায়েট’ করুন খেয়ে! সুস্থ থাকার নতুন ইউএসপি নিয়ে হাজির হয়েছেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অভিলাষা শর্মা। তিনি একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং লাইফস্টাইল কোচ। তিনি মলিকুলার বায়োলজিতে স্নাতক এবং ক্লিনিক্যাল নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ডায়েটের নামে কঠোর নিয়মে তিনি বিশ্বাস করেন না। রোগা হওয়ার জন্য পছন্দের খাবার থেকে বিরত করেন না। ব্যয়বহুল ক্লিনিকাল পদ্ধতি, অস্ত্রোপচার এবং চিকিৎসার ঝামেলার মধ্যে ঠেলে দেন না। আয়ুর্বেদের উপর জোর দিয়ে এবং খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের বিষয়ে উৎসাহিত করে থাকে তাঁর সংস্থা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শনিবার সিটি সেন্টারের একটি হোটেলে সংস্থার তরফে বিভিন্ন রকম স্বাস্থ্যকর স্ন্যাক্স খাদ্য সামগ্রীর উদ্বোধন করা হয়। খাবারের গুণমানের পাশাপাশি স্বাদের দিকে নজর রাখা হয়েছে যাতে সহজেই সব বয়েসী ক্রেতাদের কাছে তা পছন্দের হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, পশ্চিমাঞ্চল সার্কেলের মুখ্য বনপাল এস কুলন্দাইভেল প্রমুখ। সঠিক পুষ্টি এবং স্বাদ যুক্ত এই খাদ্য সামগ্রীগুলি সহজেই জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


