এক মাসেই পিচ উঠে গেল পূর্ত দফতরের রাস্তায়, ক্ষোভ বাড়ছে এলাকায়

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার জাঠগড়িয়া মোড় থেকে কাঁটাবেড়িয়া মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ করেছে পূর্ত দফতর। রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো ভারী গাড়ি যাতায়াত করে। এক মাস পেরোতেই সেই রাস্তায় ফাটল ধরে পিচ উঠে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। ক্ষোভ বাড়ছে এলাকায়। রাস্তা নির্মাণে কাটমানির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

https://youtu.be/ea5JemVvoiY

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৬ মাস ধরে রাস্তা নির্মাণের কাজ হয়। একমাস আগে কাজ শেষ হয়। কিন্তু কাজ ঠিকমতো হয়নি। সেই জন্যই পিচ উঠে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা শেখ সদয় মন্ডল বলেন, “শুকনো পাথর আর হালকা পিচ দিয়ে ঠিকাদার পালিয়ে গিয়েছে। সেই জন্যই রাস্তার এই অবস্থা। গত বছর বর্ষায় কাদাময় ছিল রাস্তা। দুর্ঘটনার কবলে পড়ছিল অনেকে। তারপরেই বহু টাকা ব্যয় করে এই রাস্তাটি করা হয়। কিন্তু এক মাসের মধ্যে রাস্তায় পিচ উঠতে শুরু করেছে। বর্ষায় মনে হচ্ছে ফের আগের অবস্থা ফিরে আসবে।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

জেলা বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন, “কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তার পিচ উঠে যাচ্ছে এক মাসের মধ্যে। বোঝাই যাচ্ছে কাটমানির খেলা রয়েছে ভিতরে। নির্মাণ সামগ্রী কেনার টাকা কাটমানিতে চলে গিয়েছে। সেই জন্যই এই অবস্থা।” পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা সমীর বিশ্বাস বলেন, “এই গুরুত্বপূর্ণ রাস্তায় রাস্তায় ক্ষমতার থেকেও বেশি ভারী গাড়ি যাতায়াত করছে। সেই জন্যই রাস্তা ফেটে যাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। আমরা পূর্ত দফতরের সঙ্গে কথা বলেছি। দ্রুত কী ভাবে মেরামতি করা যায়, সেই ব্যবস্থা করা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন) 

error: Content is protected !!