বাচিক শিল্পী প্রয়াত অমিত চট্টোপাধ্যায়কে স্মরণ করল দুর্গাপুর

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, ২ জুলাই ২০২৪: গত ৮ জুন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সুপরিচিত বাচিক শিল্পী অমিত চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত অবস্থায় এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর অকাল প্রয়াণ ঘটে। জনপ্রিয় এবং মিষ্টভাষী এই আবৃত্তিকার ও অনুষ্ঠান সঞ্চালককে গত ৩০ জুন স্মরণ করলেন দুর্গাপুরের বিভিন্ন শিল্পী এবং বিশিষ্ট জনেরা।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

ডিএসপি টাউনশিপের মার্কনী অ্যাভিনিউয়ের স্বপন ব্যানার্জী স্মৃতি মঞ্চে সেদিন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখার্জি, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, সঙ্গীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, আবৃত্তিকার গৌতম চক্রবর্তী, মিতা চৌধুরী প্রমুখ। কলকাতার কবি ও গীতিকার শুভ দাশগুপ্ত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে অমিতের জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনার ভিডিও ক্লিপিংস ও আলোকচিত্র প্রদর্শিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবদাস সেন। অনুষ্ঠানের মুখ্য আয়োজক ছিল মার্কনী দক্ষিণপল্লী দুর্গাপুজো কমিটি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!