বেহাল সার্ভিস রোড, রাজবাঁধে জাতীয় সড়ক অবরোধ, যানজট

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। বৃষ্টিতে সার্ভিস রোড কার্যত ডোবার রূপ নিয়েছে। মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদে সোমবার সকালে জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা। উত্তেজনা দেখা দেয়।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

তাঁদের দাবি, একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। দুর্ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ কেন এই রাস্তা মেরামত করছে না? বাধ্য হয়ে তাঁরা রাস্তা অবরোধ করেছেন। এর ফলে ঘন্টাখানেক ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। যানজট হয়।

ঘটনাস্থলে আসে কাঁকসা ট্রাফিক পুলিশ ও কাঁকসা থানার পুলিশ। ‌এলাকাবাসীর বক্তব্য, অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। অবিলম্বে যদি রাস্তা মেরামত না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!