‘আপনাদের পাশে আছি’, জওয়ানদের নিয়ে সন্ত্রাস কবলিত এলাকায় বাড়ি বাড়ি গেলেন বিডিও

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ এপ্রিল ২০২৪: পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় কার্যত উত্তপ্ত হয়েছিল সারা রাজ্য। লোকসভা নির্বাচনে হিংসা রুখতে সক্রিয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার শোকনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এলাকায় পৌঁছে গেলেন বিডিও পর্ণা দে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

এদিন বিডিও কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঢুকে আমরা ‘আপনাদের পাশে আছি’ বলে আশ্বস্ত করেন। তিনি সবাইকে বলেন, কোথাও কোনো বিশৃঙ্খলা দেখলেই পুলিশকে খবর দেবেন। সকলে গণতন্ত্রের উৎসবে যোগ দেবেন নিশ্চিন্তে। বিডিওর এই ভূমিকা দেখে এলাকার মানুষ খুশি। বিডিও জানান, বিগত দিনে যে যে এলাকাগুলিতে সন্ত্রাসের ঘটনা ঘটেছে সেই এলাকাগুলিকে চিহ্নিত করে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

 

 

Leave a Comment

error: Content is protected !!