প্রস্রাবে ফেনা! এখনই সতর্ক হন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১০ জানুয়ারি ২০২৩: প্রস্রাবে ফেনা! এখনই সতর্ক হন। প্রস্রাব ফেনার মতো মাঝে মধ্যে হতে পারে। দ্রুত মূত্র ত্যাগ করার চেষ্টা করলে অনেক সময় ফেনার মতো হতে পারে। কিন্তু স্বাভাবিক গতিতে প্রস্রাব করার পরেও যদি দেখা যায় অতিরিক্ত ফেনা হচ্ছে তা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চিকিৎসকেরা জানাচ্ছেন, কিডনির রোগে যখন প্রস্রাবে অ্যালবুমিন জাতীয় প্রোটিন বেরোতে থাকে তখন ফেনা হয়। দ্রুত চিকিৎসা শুরু না করলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমতে থাকে। আবার খুব বিরল হলেও কোনও কোনও পুরুষের ক্ষেত্রে বীর্য মূত্রথলিতে জমা হয়, সেক্ষেত্রেও প্রস্রাবে ফেনা হয়। যদি দেখা যায়, শরীর ফুলে যাচ্ছে, দুর্বল লাগছে, কিছু খেতে ভাল লাগছে না, বমি ভাব আসছে তাহলে সতর্ক হতে হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!