দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বিদবিহারে বাজ পড়ে মৃত্যু ভিন রাজ্যের ইট ভাটা শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুনীল মুর্মু (২৯)। বাড়ি ঝাড়খন্ডের তারাপুরে। বিদবিহারের একটি ইটভাটার শ্রমিক ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। তখন আচমকা বজ্রপাতে লুটিয়ে পড়েন তিনি। মলানদিঘি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


