অমৃত বচন: বেশি বুঝতে দিলে খেলা জমবে কেমন করে?

অবতার লীলা: অবতার লীলা মানেই তো জগৎকে নিয়ে কানামাছি খেলা। যাঁকে স্বয়ং শ্রীরামকৃষ্ণ ভগবতীজ্ঞানে পূজা করলেন, তাঁকেও ছেড়ে কথা কয় না। আড়ালে সমালোচনা চলে! কাকেই বা কি বলতে ছেড়েছে লোকে? রামচন্দ্রকে বলেনি স্ত্রৈণ? কৃষ্ণকে বলেনি চোর? শ্রীরামকৃষ্ণকে বলেনি পাগল? বাঁধাচোখে অন্ধের হস্তিদর্শন আর কি! কেউ বলে হাতিটা থামের মতো, কেউ বলে আমি দেখেছি দড়ির মতো! … Read more

অমৃত বচন: অতিরিক্ত মদ খেয়ে যেমন অনেকে মাতাল হয়ে যায়, তেমনি অতিরিক্ত ক্ষমতা পেয়েও অনেকে হজম করতে পারে না

ক্ষমতার বদহজম: মহাভারতের উদ্যোগপর্বের শ্লোক—বিদ্যামদো ধনমদঃ তৃতীয়োহভিজানো মদঃ, এতে মদা অবলিপ্তানাম্ এত এব সতাম্ দমাঃ। প্রথম মদ বা মত্ততা হলো বিদ্যা বা জ্ঞান থেকে। ‘জানো আমার এত বিদ্যা, এত জ্ঞানী’— এই হলো বিদ্যার অহঙ্কার বা বিদ্যামদঃ। দ্বিতীয় হলো ধনমদঃ। এতদিন গরিব ছিলাম, হঠাৎ কিছু টাকা হয়েছে এতেই আমি মত্ত। তৃতীয় হলো অভিজনো-মদ বা বংশ পরিচয়জনিত … Read more

অমৃত বচন: মানব সত্তার অন্তর্নিহিত শক্তির তিনটি উৎস—বাহুবলম্, বুদ্ধিবলম্, যোগবলম্ বা আত্মবলম্

অন্তর্নিহিত শক্তি: মহাভারতে প্রতিটি মানব সত্তার অন্তর্নিহিত শক্তির তিনটি উৎসের কথা বলা হয়েছে—বাহুবলম্, বুদ্ধিবলম্, যোগবলম্ বা আত্মবলম্। পেশীশক্তি হলো অতি সাধারণ শক্তি। এর সাহায্যে যে কেউ দুর্বল মানুষের উপর অত্যাচার করতে পারে। বুদ্ধিজাত শক্তি হলো বুদ্ধিবলম্। তোমার প্রবলতর বুদ্ধির সাহায্যে জনগণের ক্ষতি করতে পার, তাদের শোষণ করতে পার। আবার এই শক্তির সাহায্যে জনগণের কল্যাণও করতে … Read more

error: Content is protected !!