দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পান্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ফুটবল মাঠে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী পান্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে প্রচারে এসেছিলেন। বিশেষ বিমানে তিনি কলকাতা থেকে অন্ডালে আসেন। এরপর সেখান থেকে হেলিকপ্টারে আসেন লাউদোহা ফুটবল মাঠে। জনসভায় বক্তব্য রাখার পরে তিনি হেলিকপ্টারে বীরভূমের দুবরাজপুরে যান জনসভা করতে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুবরাজপুর থেকে হেলিকপ্টারে করে তিনি আসেন অন্ডাল এয়ারপোর্টে। এরপর বিকাল সোয়া ৩টা নাগাদ তিনি বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তাঁর বিমান দমদমে অবতরণ করার কথা ছিল বিকাল ৩টা ৫৫ নাগাদ। কিন্তু কলকাতার আকাশে প্রবল ঝড় বৃষ্টিতে বিমান নামতে পারেনি। প্রায় সোয়া ১ ঘন্টা কলকাতার আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। জ্বালানি শেষ হওয়ার আশঙ্কা দেখা দেয়। সে ক্ষেত্রে বিমানটিকে ফের অন্ডাল বা ভুবনেশ্বরে ঘুরিয়ে দিতে হত। কিন্তু শেষ পর্যন্ত বিমানটি দমদমেই নামে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


