কারখানার বন্ধ ইউনিট খোলার দাবিতে সিটুর বিক্ষোভে আইএনটিটিইউসির বাধা!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: কারখানার বন্ধ ইউনিট খোলার দাবিতে সিটুর বিক্ষোভে আইএনটিটিইউসির বাধা! বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ইন্দো আমেরিকান মোড় সংলগ্ন একটি বেসরকারি কারখানার সামনে। পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সিটুর কর্মী সমর্থকদের অভিযোগ, বেসরকারি ইস্পাত কারখানার ১ নম্বর ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে বহু অস্থায়ী শ্রমিক। তাঁদের মধ্যে অনেকের মজুরিও বকেয়া রয়েছে। এছাড়াও এই কারখানার অন্য ইউনিটের বহু শ্রমিকও ইএসআই, পিএফ থেকে বঞ্চিত। এমন নানা দাবি নিয়ে কারখানার গেটের সামনে আন্দোলন চলছিল। তখনই আইএনটিটিইউইসি কর্মী সমর্থকরা বচসা শুরু করে দেন। পুলিশের সামনেই হাতাহাতি থেকে ধস্তাধস্তি শুরু হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সিটু নেতা সিদ্ধার্থ বসুর অভিযোগ, “শ্রমিকদের সমস্যা সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে রাজ্যজুড়ে আমাদের আন্দোলন চলে। এই কারখানার সামনেও তেমনই বিক্ষোভ চলছিল। কিন্তু আচমকা তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা বাধা দেয়।” যদিও অভিযোগ ভিত্তিহীন দাবি করে আইএনটিটিইউসি নেতা বিষ্টু পালের দাবি, “কোথাও কোনও অশান্তি হয়নি। সিপিএমের কর্মী সমর্থকরা কারখানার গেট আটকে বিক্ষোভ করছিল। আমরা ওদের পাশে গিয়ে বিক্ষোভ করার জন্য বলেছি। ওরা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!