দুর্গাপুরের বন্ধ সার কারখানা খুলবে, দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর, ২৯ এপ্রিল ২০২৪: ‘‘এখানকার বন্ধ সার কারখানা চালু করা যেতে পারে। কেন বিদেশ থেকে সার আমদানি করব? আমাদের যদি মনে হয়, কোনও বন্ধ সার কারখানার পুনরুজ্জীবন সম্ভব, তাহলে আমরা সেটা করব। আমরা বিহারে করেছি, দক্ষিণ ভারতে করেছি। এখানেও হতে পারে।’’

কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোমবার দুর্গাপুরে এসে বন্ধ এইচএফসিএল কারখানা খোলার ব্যাপারে এমন মন্তব্য করেন। কারখানাটি বন্ধ হয়েছে ২০০৩ সালে। সম্প্রতি বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেছিলেন, ‘মানুষের করের টাকায় লোকসানে চলা কারখানা সরকার চালাবে না।’ তবে এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘দুটো আলাদা বিষয়। লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত শিল্পের বিলগ্নিকরণের নীতি মনমোহন সিংহের সরকার চালু করেছিল। এখানে কারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা ভাবব।’’

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

বিচারব্যবস্থা চলছে বিজেপির অঙ্গুলিহেলনে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, “হাইকোর্ট সুপ্রিম কোর্টের ওপর বিশ্বাস নেই তো কিসের উপর বিশ্বাস আছে। যদি সেই বিচার পছন্দ না হয় তাহলে আবেদন করুন। চ্যালেঞ্জ কেন করছেন?”(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!