দুর্গাপুরে কংগ্রেসের প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর অভিযান

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রত্যক্ষ সহযোগিতায় বিজেপির ভোট চুরির প্রমাণ পরিসংখ্যানসহ তুলে ধরেছেন, এমন দাবি করে তার বিরোধিতায় বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে কংগ্রেসের প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর অভিযান হয়। দুর্গাপুর–১ ব্লক কংগ্রেসের উদ্যোগে ডিএসপি টাউনশিপের এ-জোনের আশীষ মার্কেটে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সভায় জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী নির্বাচন কমিশন ও বিজেপির যৌথ ভোট লুঠের ষড়যন্ত্রের তীব্র নিন্দা করেন এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবি জানান। প্রদেশ কংগ্রেস নেতা রনজিৎ মুখার্জী, সুদীপ্ত কর্মকারসহ একাধিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পামলু মজুমদার, প্রবীণ নেতা তপন সিনহা, ২ নং ব্লক কংগ্রেস সভাপতি সৌমেন বাউরি, মলয় মজুমদার, বরুণ দাস, বাসুদেব মুখার্জী, সুমনা গুহ প্রমুখ নেতারা। সভা পরিচালনা করেন দুর্গাপুর–১ ব্লক কংগ্রেস সভাপতি রবীন গাঙ্গুলী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!