পান্ডবেশ্বরে পুলিশের উপরে হামলায় ধৃত দম্পতি সহ ১৭ জন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অন্যের বাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের ডিসি সহ চার পুলিশ কর্মী ইটের ঘায়ে জখম হন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামলায়। সেই ঘটনায় এক দম্পতি সহ মোট ১৭জনকে গ্রেফতার করে পুলিশ।  

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের সঙ্গে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রাতে যুবক ওই মহিলার বাড়ি যায়। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তা নিয়েই উত্তেজনা ছড়ায়। পুলিশের উপরে হামলা হয়। সেই ঘটনায় মহিলা, তাঁর স্বামী ও আরও ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Comment

error: Content is protected !!