WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ সেপ্টেম্বর: গেট বদল ও সংস্কারের কাজের জন্য টানা পাঁচ রাত বন্ধ থাকবে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দামোদরের উপর গড়ে ওঠা দুর্গাপুর ব্যারাজ। ১১ থেকে ১৫ সেপ্টেম্বর, প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ব্যারাজের উপর দিয়ে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখা হবে। বাঁকুড়া জেলা প্রশাসনের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই সময়ে বাঁকুড়া থেকে দুর্গাপুর ও কলকাতাগামী যানবাহন হেভি মোড়–গঙ্গাজলঘাঁটি হয়ে রানিগঞ্জের মেজিয়া সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্য যানবাহন বেলিয়াতোড় তিন মাথা মোড়–সোনামুখি–বাঁকুড়া মোড় হয়ে বর্ধমানের দিকে যাবে। জরুরি প্রয়োজনে যথাযথ সতর্কতা মেনে অ্যাম্বুল্যান্স ও ভিআইপি গাড়ি চলাচলের ব্যবস্থা করা হবে বলে প্রশাসন জানিয়েছে। ১৯৫৫ সালে তৈরি দুর্গাপুর ব্যারাজে রয়েছে ৩৪টি গেট। ২০১৮ সাল থেকে ধাপে ধাপে দুর্বল গেট বদল ও সংস্কারের কাজ চলছে। 

আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে