WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ সেপ্টেম্বর: দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎই নজরে আসে পড়ে থাকা এক ব্যক্তির দেহ। বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কোল ওয়াশারি এলাকার পিছনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, দুপুর ২টা নাগাদ ওয়ারিয়া গেটের কাছে ১৮ নম্বর ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় দেহটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর খবর দেওয়া হয় ডিএসপি কর্তৃপক্ষকে। প্ল্যান্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ডিএসপির মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ডিএসপি সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি কারখানার স্থায়ী কর্মী বা ঠিকা শ্রমিক ছিলেন না। তিনি কীভাবে ওই এলাকায় পৌঁছলেন, কীভাবে তাঁর মৃত্যু হল—তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা শুরু করেছে। তাঁর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ সামনে এলে ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: থানায় ঢুকে মহিলা পুলিশকর্মীকে হেনস্থার অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার আইনজীবী!

গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!