হাই কোর্টের নির্দেশে অমরাবতী ডিফেন্স কলোনিতে বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিল দুর্গাপুর নগর নিগম

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে ‘অমরাবতী ডিফেন্স কলোনি’-তে কলকাতা হাই কোর্টের নির্দেশ কার্যকর করতে শুক্রবার ফের অভিযান চালাল দুর্গাপুর নগর নিগম। পুলিশি নিরাপত্তার মধ্যে কলোনির ভিতরে থাকা দুটি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। যদিও কিছু ধর্মীয় কাঠামো ভাঙতে দেওয়া হবে না বলে প্রকাশ্যে আপত্তি তোলেন স্থানীয়দের একাংশ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

অভিযোগ, কলোনির ভিতরে বেআইনি ভাবে গ্যারাজ, স্টোররুম, দোকান প্রভৃতি নির্মাণ করা হয়েছে। পুর নিগম এগুলি ভেঙে দেওয়ার নির্দেশ দিলেও ভাঙা হয়নি। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্ট দুর্গাপুর নগর নিগমকে সব ধরনের অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। নির্দেশ কার্যকর করতে বিভিন্ন সময়ে বিক্ষোভ ও অবরোধের মুখে পড়তে হয়েছে নগর নিগমের আধিকারিকদের। শুক্রবার পুলিশি নিরাপত্তায় কলোনিতে একটি স্টোর রুম ও আরও একটি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব জানান, কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে কলোনির বাকি অবৈধ নির্মাণগুলিও ভেঙে ফেলা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!