দিন দুপুরে দুঃসাহসিক চুরি, কিনারা করল দুর্গাপুর থানা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ২৮ মে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডের বেনাচিতির বিদ্যাসাগর পল্লির একটি বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ ৮ নম্বর ওয়ার্ডের নিশানহাট বস্তি থেকে ২ জুন একজনকে গ্রেফতার করে। তাকে জেরা করে আর এক জনের নাম পায় পুলিশ। ৫ জুন তাকেও গ্রেফতার করে পুলিশ। শনিবার সাংবাদিক বৈঠক করে এসিপি (দুর্গাপুর) সুবীর রায় জানান, ধৃতদের জেরা করে চুরি যাওয়া অধিকাংশ সামগ্রী উদ্ধার হয়েছে। 

https://youtu.be/ghIISE_q9zw

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

গৃহকর্ত্রী মধুমিতা পাল সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন সব লন্ডভন্ড হয়ে পড়ে আছে। আলমারি ভাঙা। গয়না, বাসনপত্র, নগদ টাকা উধাও। একমাত্র মেয়ের বিয়ের জন্য গয়না, দানের বাসনপত্র কিনেছিলেন। এদিন পুলিশ দুই ধৃত এবং উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে সাংবাদিক বৈঠক করে। এসিপি (দুর্গাপুর) সুবীর রায় জানান, দু’জন মিলে চুরি করেছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!