বিস্ফোরণের ঘটনার তদন্তে এল ফরেন্সিক দল

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের নিউটন রোডের ১৭ নম্বর স্ট্রিটে বাড়ির ভিতর বিস্ফোরণের জেরে ঝলসে যায় এক যুবক। তার নাম সজল দেবনাথ (৩০)। আশঙ্কা জনক অবস্থায় তার চিকিৎসা চলছে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। সজল ১৭ নং স্ট্রিটে একটি মাটির বাড়িতে থাকে। সেই বাড়ি থেকেই বুধবার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে যান। তাঁরা দেখেন, সজল কাতর আর্তনাদ করছে। পুলিশকে খবর দেওয়া হয়।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

স্থানীয়দের সহযোগিতায় দুর্গাপুর থানার পুলিশ সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে, তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেখান থেকে তাঁকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকালে দুর্গাপুরের শঙ্করপুরের আঞ্চলিক ফরেন্সিক দফতর থেকে চার সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা বারুদ সহ নানা নমুনা সংগ্রহ করেন। এলাকা ঘিরে রেখেছিল পুলিশ। এদিন নমুনা সংগ্রহের পাশাপাশি ভিডিও তুলে রাখেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

আরও খবর: কাশ্মীরে জঙ্গী হানায় মৃত বিতানের দুর্গাপুরের পাড়ায় শোকের ছায়া

error: Content is protected !!