দুর্গাপুর মহকুমা হাসপাতালে মারধর ও ভাঙচুরের ঘটনায় ধৃত ৪

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতাল ভাঙচুরের ঘটনায় নিউ টাউনশিপ থানার পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মঙ্গলবার তোলা হয় দুর্গাপুর আদালতে। রবিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীর সাথে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করে বেশ কিছু যুবক। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ২-৩ জন ভিতরে যাওয়ার অনুমতি আছে। কিন্তু তারা শুনতে চায়নি।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অভিযোগ, জোর করে ঢুকতে বাধা দিলে মারধর করা হয় হাসপাতালের কর্মীদের। ভাঙচুর করা হয় জরুরী বিভাগের দরজার কাঁচ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম দীপক লোহার, শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, রাহুল দেওয়ার এবং সুমিত যাদব। ধৃতরা নিউ টাউনশিপ থানার কালিগঞ্জ এবং সংলগ্ন এলাকার বাসিন্দা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!