দুর্গাপুর: দুর্গাপুর থানার বেনাচিতির গুরুদুয়ারার সামনে একটি বাড়ির ভিতর থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা মহিলার নাম মালতি মন্ডল (৫০)। শুক্রবার সকাল ১০ টার সময় বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা না এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।ol ,


