মাঝরাতে স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার নার্সিংহোমের মালিক

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুরশুক্রবার গভীর রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকার বাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূ রিম্পি শিকদারের (৩৭) দেহ। প্রায় ১৭ বছর আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিম্পির (৩৭) বিয়ে হয়েছিল দুর্গাপুরের আড়া কালীগঞ্জের বাসিন্দা রণবীর শিকদারের সঙ্গে। বিধাননগরের একটি বেসরকারি নার্সিংহোমের মালিক রনবীর। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহ করত রণবীর। তা নিয়ে অশান্তি লেগেই থাকত।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

শুক্রবার রাতে কালীগঞ্জের বাড়িতে ছেলের জন্মদিন পালনের পরে অশান্তি চরমে পৌঁছোয়। পরে রিম্পিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রিম্পির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে রণবীর। নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রণবীরকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে পুলিশি দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!