এসআইআর আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ? উত্তেজনা দুর্গাপুরে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন রোডে ডিভিসি কলোনির একটি বাড়ি থেকে সোমবার সকালে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুবর্ণা গুঁই দত্ত (৩৭)। তিনি দমদমের নাগের বাজারের বাসিন্দা ছিলেন। সুবর্ণার বিয়ে হয়েছিল ডিভিসির জুনিয়র ইঞ্জিনিয়ার রঞ্জিত গুঁই এর সঙ্গে। তাঁদের একটি ৭ বছরের কন্যাসন্তান রয়েছে।

পরিবারের দাবি, বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই—এই তথ্য জানার পর থেকেই কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সুবর্ণা। স্বামীর বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে নাগরিকত্ব নিয়ে আতঙ্কে ভুগছিলেন তাঁর স্ত্রী। এনআরসি হলে ভোটার তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব চলে যেতে পারে, মেয়ের ভবিষ্যৎ কী হবে—এই ভয় তাকে পেয়ে বসেছিল।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

ঘটনার খবর পেয়ে বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, “নির্বাচন কমিশন ও বিজেপি সরকারের সিদ্ধান্তের ফলেই রাজ্য জুড়ে মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে। এসআইআর সন্ত্রাস চাপিয়ে দিয়ে একের পর এক মৃত্যুর পরিস্থিতি তৈরি করা হচ্ছে।” অন্যদিকে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “যে কোনও মৃত্যু দুঃখজনক। তবে রাজ্যে কোনও অস্বাভাবিক মৃত্যু ঘটলেই তাতে এসআইআর টেনে আনা হচ্ছে, যা ঠিক নয়।” পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!