Durgapur: মায়ের বকুনির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী নাবালক!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ২৭ মে ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের মাঝিপাড়ায় বাড়ির ভিতর থেকে ১০ বছরের নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম মোহিত সাউ (১০)। জানা গিয়েছে, বাড়িতে লুকিয়ে দামোদরে স্নান করতে চলে যেত সে। রবিবারও সে গিয়েছিল দামোদরে স্নান করতে। 

বাড়ি ফিরতেই মা বকাবকি করেন। জানান, এবার থেকে তাকে বাড়িতে আটকে রাখা হবে। কিছুক্ষণ পরেই ঘরের দরজা খুলে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!