জটিল পিত্তনালির রোগে ল্যাপারোস্কোপিক সার্জারিতে নতুন নজির দুর্গাপুরে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মিশন হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে আরও এক উল্লেখযোগ্য সাফল্য এল। দীর্ঘদিন ধরে বারবার জ্বর ও কাঁপুনিতে ভুগতে থাকা ৬০ বছরের এক মহিলার শরীরে জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে তাঁকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন হাসপাতালের চিকিৎসকরা। এর আগে একাধিক হাসপাতালে দেখালেও রোগীর সমস্যার সঠিক কারণ ধরা পড়েনি। ওষুধে সাময়িক উপশম মিললেও বারবার জ্বর আসছিল। দুর্গাপুর মিশন হাসপাতালে বিস্তারিত পরীক্ষার পর ধরা পড়ে তিনি রিকরেন্ট পাইয়োজেনিক কোলেঞ্জাইটিস উইথ হেপাটোলিথিয়াসিসে (Recurrent Pyogenic Cholangitis with Hepatolithiasis) আক্রান্ত। এটি একটি বিরল ও জটিল রোগ, যেখানে পিত্তনালি ও যকৃতের ভিতরে একাধিক পাথর জমে সংক্রমণ ও জ্বরের সৃষ্টি হয়।

ভিডিয়ো দেখতে এখানে ক্লিক করুন

https://www.facebook.com/share/v/1GSyGadnrv/

প্রথমে সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করতে এন্ডোস্কোপিক বিলিয়ারি স্টেন্টিং করা হয়। তিন সপ্তাহ পর সার্জন ডা. বিজিত সাহা’র (Gastrointestinal Surgery & HPB Surgeon, AIIMS) নেতৃত্বে অত্যন্ত জটিল টোটাল ল্যাপারোস্কোপিক স্টোন রিমুভাল উইথ হেপাটিকোজেজুনোস্টোমি (Total Laparoscopic Removal of Stones with Hepaticojejunostomy) অস্ত্রোপচার করা হয়। এই পদ্ধতিতে পিত্তনালির সঙ্গে ক্ষুদ্রান্ত্রের সংযোগ তৈরি করা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, পুরো অস্ত্রোপচার সম্পূর্ণ ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে। অত্যন্ত জটিলতার জন্য যা বহু হাসপাতালই সচরাচর এড়িয়ে চলে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

দুর্গাপুর মিশন হাসপাতালে এটিই প্রথম সফল ল্যাপারোস্কোপিক হেপাটিকোজেজুনোস্টোমি (Laparoscopic hepaticojejunostomy)। অস্ত্রোপচারের পর রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন, বর্তমানে তিনি সম্পূর্ণ উপসর্গমুক্ত। রোগী ও তাঁর পরিবার চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সাফল্য দুর্গাপুর মিশন হাসপাতালের দক্ষতা, আধুনিক পরিকাঠামো ও চিকিৎসকদের নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এবং জটিল পিত্তনালির রোগে আক্রান্ত বহু রোগীর জন্য নতুন আশার আলো দেখাল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!