বিধায়ক প্রায় দু’শো কচি-কাঁচাকে দোকানে নিয়ে গিয়ে ঈদের বাজার করলেন

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, পান্ডবেশ্বর: রবিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এলাকার প্রায় দু’শো কচি-কাঁচাকে দোকানে দোকানে নিয়ে গিয়ে ঈদের বাজার করলেন। পান্ডবেশ্বর বাজারে তাদের নিয়ে গিয়ে বিধায়ক বললেন, ‘যেমন খুশি কিনতে পারো’। বিভিন্ন দোকানে তাদের নিয়ে গিয়ে পছন্দমত জিনিস কিনে দিলেন তাদের।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

বিধায়কের এমন উদ্যোগে খুশি কচিকাঁচাদের মা-বাবারা। এক অভিভাবক রুস্তম ইরানী বলেন, “আমাদের বিধায়ক আমাদের অভিভাবক। ঈদ এলে তিনি শুধু কচিকাঁচা নয়, বড়দেরও শাড়ি, লুঙ্গি থেকে শুরু করে ঈদের দিনে লাচ্ছা পর্যন্ত পৌঁছে দেন।” বিধায়ক বলেন, “পান্ডবেশ্বর সংস্কৃতির মেলবন্ধনের জায়গা। আমরা এখানে পুজো হোক বা ঈদ, সবেতেই আমরা আনন্দ করি। তাই বাচ্চাদের নিয়ে বাজার করতে বেরিয়েছিলাম।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!