বদলে যাবে বহুকিছু! BCREC এবং CMERI-র মধ্যে ঐতিহাসিক MoU

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডাঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (BCREC) এবং দুর্গাপুরের কেন্দ্রীয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান CSIR–CMERI এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে উদ্ভাবন, গবেষণা ও দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মঙ্গলবার এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে সহযোগিতামূলক গবেষণার জন্য চিহ্নিত মূল ক্ষেত্রগুলো হল চিকিৎসা প্রযুক্তি, ন্যানোপ্রযুক্তি, টেলিমেডিসিন, টেলি-রোবোটিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক ব্যবস্থা, অটোমেশন, রোবোটিক্স, কম্পিউটার ভিশন, জলতলের যোগাযোগ ব্যবস্থা এবং জলতলের সেন্সর প্রযুক্তি। অত্যাধুনিক প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে এই ক্ষেত্রগুলোতে বর্তমান বহুবিধ সমস্যার চ্যালেঞ্জ যৌথ উদ্যোগে মোকাবিলা করা সম্ভব হবে। সমঝোতা স্মারক চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী-গবেষকরা যৌথ উদ্যোগে গবেষণা করার সুযোগ পাবেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)  

প্রসঙ্গত, এই চুক্তির একটি উল্লেখযোগ্য দিক হলো স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উদ্ভাবনের ক্ষেত্রে মিশন হাসপাতাল-কে সংযুক্ত করা। এর ফলে বায়োমেডিক্যাল সিস্টেম, টেলিমেডিসিন প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত কম্পিউটার ভিশন ডায়াগনস্টিকস এবং রোবোটিক-সহায়তাপ্রাপ্ত স্বাস্থ্যসেবা সমাধানের গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আশা করা যায়। এছাড়াও, জলতলের যোগাযোগ ও সেন্সর প্রযুক্তি বিষয়ক গবেষণা পরিবেশ পর্যবেক্ষণ, প্রতিরক্ষা ক্ষেত্রে প্রয়োগ এবং সামুদ্রিক অনুসন্ধানের ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে। বস্তুত, এই চুক্তি শিক্ষার্থী ও গবেষকদের ব্যবহারিক অভিজ্ঞতা, আন্তঃবিষয়ক জ্ঞান এবং বৃহত্তর সমাজের হিতার্থে প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখার সুযোগ ও মঞ্চ হিসাবে কাজ করবে।

BCREC এর পক্ষে সাক্ষরকারীদের তরফে ছিলেন অধ্যক্ষ ড. সঞ্জয় এস. পাওয়ার, উপাধ্যক্ষ ড. কে. এম. হোসেন এবং সহযোগী অধ্যাপক ও IIPC-এর আহ্বায়ক ড. ত্রিবেণী প্রসাদ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, CMERI এর পক্ষে স্বাক্ষর করেন বিজ্ঞানী-F ও বিজনেস ডেভেলপমেন্ট গ্রুপের (BDG) প্রধান ড. বিভূতি ভূষণ ঘোষ, বিজ্ঞানী-G ড. সৌমেন সেন এবং বিজ্ঞানী-E ড. পার্থ সারথি পাল। এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টদের মধ্যে ছিলেন CMERI, দুর্গাপুরের পরিচালক ড. নরেশ চন্দ্র মুর্মু, ডাঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (সোসাইটি)-র সভাপতি তথা মিশন হাসপাতালের চেয়ারম্যান ড. সত্যজিৎ বসু, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, CMERI-এর বিজ্ঞানী-G ড. সমীর কুমার সামন্ত, ড. অনুপম সিনহা ও ড. পরাগ কুমার মাঝি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!