Durgapur : পরিবহণ কর্মীর রহস্য মৃত্যু ঘিরে উত্তেজনা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ১০ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার খাটপুকুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হল পরিবহণ সংস্থার কর্মীর দেহ। পরিবহণ সংস্থার অফিসে দেহ রেখে সোমবার বিকালে বিক্ষোভ দেখান পরিজনেরা। মৃত পরিবহণ কর্মীর নাম রামজীবন হাঁটি (৬০)। বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার বাসিন্দা।

মৃতের আত্মীয় অনুপ দত্ত জানান, রবিবার রাতে পরিবহণ সংস্থার অফিস থেকে তাঁদের জানানো হয়, রামগোপাল দুর্ঘটনার কবলে পড়েছেন। খোঁজখবর করে জানতে পারেন, তাঁর মৃত্যু হয়েছে। তাঁর অভিযোগ, দেহ পুলিশকে না জানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র করে রামগোপালকে খুন করা হয়েছে।

তাঁর আরও অভিযোগ, পুলিশকে বিষয়টি জানানোর পরেও কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি পরিবহণ সংস্থার মালিকের কাছে করা হলেও গুরুত্ব দেওয়া হয়নি। পুলিশের মধ্যস্থতায় শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দু’লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন পরিবার-পরিজনেরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!