কাঁকসা: কালীপুজোর রাতে বন্ধুদের সঙ্গে দামোদর পাড়ে দেখা করতে গিয়ে পা পিছলে নদের পাশের জলাশয়ে পা পিছলে পড়ে তলিয়ে যায় এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম প্রদ্যুৎ বাগদি (২২)। কাঁকসার আড়ার বাসিন্দা। জানা গিয়েছে, কালীপুজোর সকালে ওই যুবক বুদবুদের ভরতপুরে মামার বাড়িতে যায়। রাতে কাঁকসার সিলামপুরে দামোদর নদের পাড়ে বন্ধুদের সাথে দেখা করতে যায়। তখনই দুর্ঘটনা ঘটে। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরেও কোন খোঁজ মেলেনি। শুক্রবার সকাল থেকে উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


