দুর্গাপুরের ইসকন মন্দিরে চলছে পহন্ডী যাত্রার চূড়ান্ত তৎপরতা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ জুলাই ২০২৪: আজ রথ। ভোর থেকে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ইসকন মন্দিরে শুরু হয়েছে তৎপরতা। ভক্তদের ঢালা জলে ঠান্ডা লেগে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে ১৪ দিন ধরে ঘরবন্দী ছিলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রাজবৈদ্যের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন তিন ভাই-বোন। রাত আড়াইটা নাগাদ ঘরের দরজা খুলে দেওয়া হয়। নবযৌবন বেশ ধারণ করে তিন ভাই-বোন। শুরু হয় পুজোপাঠ, মঙ্গলারতি।  rathajatra festival

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

দুপুরে হবে পহন্ডী যাত্রা। এখন চলছে চার চূড়ান্ত প্রস্তুতি। মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। হরিনামের তালে শুরু হবে পহন্ডী যাত্রা। চলবে ছেড়া পহড়া অর্থাৎ রাস্তা ঝাঁট দেওয়ার পর্ব। ভক্তদের রশির টানে হেলতে দুলতে মাসির বাড়িতে রওনা দেবেন তিন ভাইবোন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!