দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ আগস্ট ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরে বাংলাদেশের রাশ হাতে নেয় সেনাবাহিনী। উন্মত্ত জনতাকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানান, সব হত্যার বিচার হবে। একই সঙ্গে জানিয়ে দেন, দেশ চালাতে অন্তর্বর্তী সরকার গড়া হবে। ইতিমধ্যেই সে দেশের বিএনপি, জাতীয় পার্টি ও জামাত-ই-ইসলামির সঙ্গে বৈঠক করেছে সেনা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে বিমানবাহিনীর একটি বিমান ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটি কোথায় অবতরণ করবে, তা নিয়ে নিশ্চিত কেউ কিছু বলতে পারছিলেন না। তবে শেষ পর্যন্ত সেটি বিকাল ৫টা ৫০ নাগাদ গাজিয়াবাদের কাছে হিন্ডন বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা যাচ্ছে।
এ কোন বাংলাদেশ
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Bangladesh #Seikh Hasina #Bangladesh Quota Protest


