WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ আগস্ট: কল্যাণী শহরের ঋত্বিক মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হল ‘শ্রাবণী সন্ধ্যা’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কল্যাণী নুপুর ড্যান্স একাডেমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, নৃত্যনাট্য ‘শ্যামা’ সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রাবণী সেন, স্বরূপ পাল, স্বাতী পাল, দেবাংশু মুখোপাধ্যায়, বাসবী বাগচী, ঋতুকণা ভৌমিক, শাশ্বতী সাঁতরা, শুভ্রজিৎ আদক, শংকর গঙ্গোপাধ্যায় প্রমুখ। তাঁদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীতের আবেগ ও নান্দনিকতা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

পাশাপাশি নৃত্যনাট্য ‘শ্যামা’র পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। নৃত্য, সঙ্গীত ও অভিনয়ের সমন্বয়ে পরিবেশিত এই নৃত্যনাট্য দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়।

যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন প্রশান্ত রায় চৌধুরী, অরবিন্দ প্রধান, অনিকেত চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সামিরা কোসার, নৃত্যগুরু মলি রায় প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সৌমেন ঘোষ। সঙ্গীত ও নৃত্যের এই সুন্দর সমন্বয়ে ‘শ্রাবণী সন্ধ্যা’ কল্যাণীর সাংস্কৃতিক পরিসরে এক স্মরণীয় সন্ধ্যা হিসেবে উপস্থিত দর্শকদের মনে ছাপ ফেলে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)