WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ আগস্ট: জাতীয় পতাকার গেরুয়া-সাদা-সবুজ রং আর বাতাসে ভেসে থাকা জাতীয় সঙ্গীতের সুর—আজকের সকালটা ছিল অন্য যে কোনও দিনের চেয়ে আলাদা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ডা. বি. সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস-এর ক্যাম্পাস প্রাঙ্গণ আজ মেতে উঠেছিল ৮০তম স্বাধীনতা দিবসের উদযাপনে। অন্যদিকে, বিধাননগর ক্যাম্পাসে ডা. বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালায়েড হেলথ সায়েন্সেস এবং ডা. বি. সি. রায় পলিটেকনিকের যৌথ উদ্যোগে উদযাপিত হয় দিনটি।

 

শিক্ষক, শিক্ষাকর্মী এবং তরুণ শিক্ষার্থীদের চোখেমুখে আজ ছিল নতুন ভারতের স্বপ্ন। অনুষ্ঠানের সূচনায় শ্রদ্ধার্ঘ্য জানিয়ে যৌথভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন—বিসিআরইসি সোসাইটির সভাপতি ডা. সত্যজিৎ বসু, সহ-সভাপতি মিতা মিত্র, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস. পাওয়ার এবং একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস-এর অধ্যক্ষ ড. রাজীব রায়। এনসিসি ক্যাডেটরা প্যারেডে অংশ নেয়। বিধাননগর ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করেন ফার্মাসি কলেজের অধ্যক্ষ ড. সমীর কুমার সামন্ত এবং পলিটেকনিকের অধ্যক্ষ ড. অরিজিৎ ব্যানার্জি।

বক্তাদের বক্তব্যে একটি সুন্দর বার্তা উঠে আসে—শুধু বইয়ের পাতায় বা ডিগ্রির মধ্যে আটকে না থেকে জীবনকে বড় করে দেখতে হবে। বিসিআরইসি সোসাইটির সভাপতি ডা. সত্যজিৎ বসু বলেন, “পড়াশোনা আর ডিগ্রির গণ্ডি পেরিয়ে তরুণদের এগিয়ে আসতে হবে দেশের সাধারণ মানুষের পাশে। জাতির প্রকৃত মুক্তি তখনই আসবে, যখন আমরা সমাজ থেকে অসুস্থতা, দারিদ্র্য ও অপসংস্কৃতি দূর করতে পারব। তোমরাই তো এই দেশের ভবিষ্যৎ।” কলেজের অধ্যক্ষরাও একই কথা মনে করিয়ে দেন। তাঁরা বলেন, “প্রযুক্তি আর শিক্ষার মূল উদ্দেশ্য হলো দেশের মানুষের কাজে লাগা এবং দেশের উন্নতিতে অবদান রাখা।”

আরও পড়ুন: ক্লিক করার আগে ভাবুন!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)