দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরে বিভিন্ন দলের মোট ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেন। বিশাল মিছিল করে মনোনয়ন জমা দিলেন দুর্গাপুর পূর্বের সিপিএম প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের সিপিএম প্রার্থী প্রভাস সাঁই, রানিগঞ্জের সিপিএম প্রার্থী নারায়ণ বাউড়ি এবং পাণ্ডবেশ্বর বিধানসভার সিপিএম প্রার্থী প্রবীর ওরফে তুফান মণ্ডল। বিশাল বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মত। আবার ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি মনোনয়ন জমা দিলেন কার্যত চুপিসাড়ে। হাতে গোনা কয়েকজন সঙ্গীকে নিয়ে তিনি এদিন মনোনয়ন জমা দেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


