দুর্গাপুর মহকুমা হাসপাতালের সিসিইউ-র ভিতর সাপ!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: কিছুদিন আগে দুর্গাপুর মহকুমা হাসপাতালের জরুরী বিভাগের সামনে বিষধর সাপ ঘুরতে দেখা গিয়েছিল। এবার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (সিসিইউ) ভিতর ঢুকে পড়ল সাপ। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীরা। হাসপাতালের একটি সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ একটি সাপ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভিতর ঢুকে যায়। সেই বিভাগে চিকিৎসাধীন রয়েছেন অনেক রোগী। চিকিৎসক, নার্স ও রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সর্পপ্রেমী দেবাশীষ মজুমদার। আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। সাপটিকে ওই বিভাগের চিকিৎসকদের রুমের সামনে থেকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, সাপটি বিষহীন দাঁড়াশ সাপ। শনিবারে ঢুকেছিল। তবে নিজে থেকেই বেরিয়ে যায়। রবিবার সেটি ঢুকে দেওয়ালে ঝোলানো একটি ব্যাগ আশ্রয় নেয়। দেবাশীষবাবু ব্যাগ থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

কয়েক মাস আগে দুর্গাপুর মহকুমা হাসপাতালের জরুরী বিভাগের সামনে বিষধর চন্দ্রবোড়া সাপকে অবাধে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। যাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছিল। সেই সাপটিকে বাইকের চাকায় এবং স্ট্যান্ডেও উঠতে দেখা গিয়েছিল। দুর্গাপুর মহকুমা হাসপাতালের পিছন দিক এবং জরুরী বিভাগের আশপাশে আগাছায় ভর্তি। সেখান থেকেই এই বিষধর সাপেদের আনাগোনা চলছে হাসপাতালে, এমনই অভিযোগ রোগীদের। হাসপাতালের সুপার ধীমান মন্ডল হাসপাতাল জুড়ে বাড়তি নজরদারি চালানোর আশ্বাস দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!