নিখরচায় সিটি স্ক্যান চালু হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিখরচায় সিটি স্ক্যান পরিষেবা চালু হল।উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডি) চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতাল সুপার ধীমান মন্ডল প্রমুখ। … Read more