বেতন বৈষম্যের প্রতিবাদে এসবিএসটিসি প্রধান কার্যালয়ে রিলে অবস্থান অস্থায়ী কর্মীদের

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার দাবিতে আইএনটিটিইউসির নেতৃত্বে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) প্রধান কার্যালয়ে রিলে অবস্থান শুরু হয়েছে। ওভারটাইমের যথাযথ মজুরি প্রদান, পিএফ ও ইএসআই সময়মতো দেওয়া, মাসে ২৬ দিনের মজুরি নিশ্চিত করা সহ একাধিক দাবিতে এদিন এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ঠিকা কর্মীদের সংগঠনের নেতৃত্বে অস্থায়ী কর্মীরা স্লোগান দিয়ে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে অবস্থান বিক্ষোভে সামিল হন।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি নির্দেশিকা অনুযায়ী সরাসরি চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধি পেয়ে ২৫ হাজার টাকা হলেও এজেন্সির মাধ্যমে নিযুক্ত চালকরা একই দায়িত্ব পালন করে বেতন পান মাত্র ১৬ হাজার টাকা। শুধু চালকরাই নন, কন্ডাক্টর, অফিস কর্মী সহ অন্যান্য অস্থায়ী কর্মীরাও বেতন বৈষম্যের শিকার—এমনই দাবি তাঁদের।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

আইএনটিটিইউসির তরফে প্রতাপ বসু বলেন, নিগমের কর্তৃপক্ষকে বোর্ড মিটিংয়ে এই বিষয়গুলি গুরুত্ব সহকারে তুলতে হবে। পরিবহণ দফতরের প্রতিনিধিরাও সেই বৈঠকে উপস্থিত থাকেন, তাই সেখানেই সমাধানের পথ খুলে যেতে পারে। তিনি জানান, যাঁদের এদিন ডিউটি ছিল না বা ছুটিতে ছিলেন, শুধুমাত্র তাঁদের নিয়েই রিলে অবস্থান করা হয়েছে যাতে বাস চলাচলে কোনও সমস্যা না হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!