সুজয় ভট্টাচার্য, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার দুপুরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সগড়ভাঙার একটি বেসরকারি গ্রাফাইট কারখানায় গরম বিটুমিন উপচে পড়ে গুরুতরভাবে দগ্ধ হলেন তিন ঠিকাকর্মী। তাঁদের দ্রুত উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মৃণাল রায়ের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অন্য দুই আহত অভিজিৎ ভুঁই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
https://youtu.be/JNutsVkj9TQ
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কারখানা সূত্রে জানা যায়, পরিত্যক্ত একটি বিভাগ ডিসম্যান্টেল করার সময় দুর্ঘটনাটি ঘটে। সহকর্মীরা তৎক্ষণাৎ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “কারখানায় নিরাপত্তা বিধি মানা হয় না বলেই বারবার দুর্ঘটনা ঘটছে।” একই অভিযোগ করেন সিটুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সিদ্ধার্থ বসুও। তিনি দাবি করেন, “পরিত্যক্ত বিভাগে জোর করে নিরাপত্তাহীন পরিবেশে শ্রমিকদের পাঠানো হয়েছিল।” আইএনটিটিইউসির কোর কমিটির সদস্য মানস মণ্ডল জানান, আহতদের পাশে সংগঠন রয়েছে। কর্তৃপক্ষ কী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন তা খতিয়ে দেখা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )


