Durgapur: সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল জেলা সভাপতি, দেখুন ভিডিও

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, ১ জুন ২০২৪: শনিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে স্থানীয় বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে আইসিডিএস কর্মীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। বাঁকোলা সুভাষ কলোনিতে আয়োজিত ওই সভায় নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের নাম করে পাণ্ডবেশ্বরের আইসিডিএস ও আশা কর্মীদের ভুল বোঝানো হচ্ছে। টাকা চাওয়া হচ্ছে। তাই আইসিডিএস ও আশা কর্মীদের ডেকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হল। তাঁদের সুবিধা অসুবিধার খোঁজ নেওয়া হয়েছে। এ দিনের বৈঠকে ব্লকের প্রায় সাড়ে চারশো জন আশা কর্মী ও আইসিডিএস কর্মী যোগ দিয়েছিলেন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন যৌথ মঞ্চের নেতৃত্ব।

( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!