দুর্গাপুজোয় দুর্গাপুরের কোন কোন রাস্তায় সম্পূর্ণ বন্ধ যান চলাচল, জারি হল নির্দেশিকা

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

২৫ সেপ্টেম্বর থেকে বন্ধ একাধিক রাস্তা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুজোর সময় ভিড় নিয়ন্ত্রণে রাখতে প্রতি বছরের মতো এবারও পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর শহরের একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, কিছু রাস্তায় প্রতিদিন বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে—

  • বেনাচিতি ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা মোড় পর্যন্ত

  • সিটি সেন্টারে রিকল পার্ক মোড় থেকে সিটি রেসিডেন্সি মোড় পর্যন্ত

  • ডিএসপি টাউনশিপে চণ্ডীদাস মোড় থেকে নিউটন মোড় পর্যন্ত

  • ভিড়িঙ্গি মোড় সার্ভিস রোড

  • এমএমএসি বি-১ মোড় থেকে ফুলঝোড় মোড়

  • স্টিল পার্ক মোড় থেকে ফুলঝোড় মোড়

  • বিধাননগরে রাম সীতা মন্দির মোড় থেকে ডিডিএ মার্কেট মোড়

  • ইউরি গাগারিন পথ মোড় থেকে সেক্টর ২সি গ্রাউন্ড পর্যন্ত

  • কাঁকসায় পানাগড় মোড় থেকে পানাগড় রেলগেট পর্যন্ত রাস্তা

শহরের ভিতরে বাস চলাচলেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সন্ধ্যার পর বাস চলবে না—

  • সরকারি কলেজ থেকে স্টিল পার্ক মোড় পর্যন্ত

  • ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা বাসস্ট্যান্ড পর্যন্ত

  • ভিড়িঙ্গির সার্ভিস রোডে

  • চণ্ডীদাস রোটারি থেকে মার্কনি রোড পর্যন্ত

এছাড়া পণ্যবাহী যানবাহন চলাচলও বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার আওতায় আসছে—

  • সরকারি কলেজ মোড় থেকে আড়রা মোড় পর্যন্ত

  • বাঁকুড়া মোড় থেকে মুচিপাড়া মোড় পর্যন্ত

  • ইন্দো-আমেরিকান মোড় থেকে স্টিল পার্ক মোড় পর্যন্ত

সব মিলিয়ে দুর্গাপুর শহরে পুজোর দিনগুলিতে ভিড় সামলাতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!