দুর্গাপুর: ফের বাড়ল দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার হার। রবিবার সকাল সাতটা নাগাদ দুর্গাপুর ব্যারাজ থেকে ৪২ হাজার ৮০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের পাঞ্চেত জলাধর থেকে ২৫ হাজার কিউসেক এবং মাইথন জলাধার থেকে ৬ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। সেজন্য দুর্গাপুর ব্যারাজে জলের চাপ বাড়ছে। জলের চাপ কমাতে দুর্গাপুর ব্যারাজ থেকে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে জল ছাড়ার হার।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


