প্রাথমিকের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল পানাগড় মিত্র সংঘ ময়দানে

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়ে কাঁকসা ১ নম্বর চক্রের অন্তর্গত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি ও শিশুশিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের নিয়ে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মিত্র সংঘ ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্কুল পরিদর্শক (প্রাথমিক) সুদীপ সরকার, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (শিক্ষা) বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ”রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে স্কুল ক্রীড়ার মান উন্নত হয়েছে। বর্তমান রাজ্য সরকার খেলাধুলোর প্রসারে সর্বতোভাবে চেষ্টা করে চলেছে।” 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

error: Content is protected !!