দুর্গাপুরের ডিভিসি মোড়ে পথ দুর্ঘটনায় মৃত ২ যুবক

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিভিসি মোড়ের উড়ালপুলের নিচে ভয়াবহ দুর্ঘটনা। মৃত দুই। বুধবার রাতের ঘটনা। মৃতদের নাম আকাশ দাস (২২) এবং তালিভ শেখ (৩২)। দুর্গাপুর এস বি মোড় এলাকার বাসিন্দা। বুধবার রাতে দুজন বাইকে করে আসানসোল থেকে মুচিপাড়ার দিকে যাওয়ার সময় ডিভাইডারের পোলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!