জাতীয় লোক আদালতে এক দিনে নিষ্পত্তি হল ৩,৮৪১ টি মামলার

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত। হাওড়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সোনিয়া মজুমদারের নেতৃত্বে জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব সুপর্ণা সরকারের পরিচালনায় মোট ২৬ টি বেঞ্চ বসে এদিন। তার মধ্যে জেলার সদর আদালতে ২৩ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ হয়। হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের তরফে প্রসেনজিৎ ভট্টাচার্য জানান, এদিন জাতীয় লোক আদালতে নথিভুক্ত মামলা ছিল ৪,২৫১ টি। নিস্পত্তি ঘটেছে ৩,৮৪১ টির।

হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের ১৯ নং বেঞ্চে বিচারক অসীম কুমার দেবনাথের নেতৃত্বে দুই সদস্যর বেঞ্চ ছিল। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘মেম্বার জাজ’ হয়েছিলেন ‘হাইকোর্ট সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন। এই বেঞ্চে এক্সিস ব্যাঙ্কের প্রতিনিধিরা হাজির ছিলেন। এক্সিস ব্যাঙ্কের ঋণখেলাপীদের নিয়ে শুনানি চলে। অধিকাংশ মামলার নিষ্পত্তি ঘটে।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

এদিন হুগলির শ্রীরামপুর আদালতেও বসে জাতীয় লোক আদালত। হুগলি জেলা ও দায়রা বিচারক তথা জেলার জাতীয় লোক আদালতের চেয়ারম্যান শান্তনু ঝা’র নেতৃত্বে জেলা জাতীয় লোক আদালতের সচিব বিচারক মানালি সামন্তের পরিচালনায় শ্রীরামপুরে ৯ টি বেঞ্চ বসে। এছাড়া চুঁচুড়ায় ৯ টি, আরামবাগে ৬ টি এবং চন্দননগরে ৩ টি, হুগলি জেলায় মোট ২৭ টি বেঞ্চ বসেছিল বলে হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে সাহানা খাতুন জানান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Comment

error: Content is protected !!