
দুর্গাপুর দর্পণ, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আসানসোলের বি.এন.আর মোড়ে রাজ্য তথা দেশের বিভিন্ন জনস্বার্থ বিষয়ক ইস্যুতে প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া দাম, বেকারত্ব, সাধারণ মানুষের আর্থিক দুরবস্থা এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার রক্ষার বিষয়গুলি তুলে ধরা হয়।
উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হরজিৎ সিং, সাধারণ সম্পাদক শশী দুবে, ব্লক সভাপতি গৌরব রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা। বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন এদিন কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত নেতৃত্ব তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এবং উত্তরীয় পরিয়ে স্বাগত জানান।

